Community Udyog
উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি
“স্বল্প সুদে নতুন উদ্যোগ- বাংলাদেশ ব্যাংকের
একটি নতুন উদ্যোগ”
- প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে প্রকৃত উদ্যোক্তা হিসেবে নির্বাচন করা হবে।
- আবেদন করার সময় উদ্যোক্তার সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে এবং তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থানীয় বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ/ব্যবসায়িক ধারণা অথবা নতুন ব্যবসা স্থাপনের বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে।
- আয় উৎসারী, উৎপাদনমুখী ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
- কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ বৈধ ব্যবসা এ কর্মসূচির আওতায় আসবে।
- Blended Financing ব্যবস্থা
- একজন নির্বাচিত উদ্যোক্তার প্রকৃত ব্যবসায়িক চাহিদার ভিত্তিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন করা যেতে পারে।
- এর মধ্যে:
- ব্যাংক ঋণ: সর্বোচ্চ ১০ লাখ টাকা
- অনুদান: সর্বোচ্চ ১০ লাখ টাকা
- ঋণ ও অনুদানের অনুপাত: ৫০:৫০
- প্রত্যেক উদ্যোক্তা স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ ২০ লাখ টাকা পাওয়ার অধিকারী নন। প্রকৃত ব্যবসায়িক চাহিদা, ব্যয় পরিকল্পনা ও মূল্যায়নের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারিত হবে।
- ঋণের মেয়াদ: ব্যবসার ধরন ও প্রযোজ্য তহবিল অনুযায়ী সংশ্লিষ্ট মাস্টার সার্কুলারে নির্ধারিত মেয়াদ প্রযোজ্য হবে; সর্বোচ্চ ৬ (ছয়) মাস গ্রেস পিরিয়ড অন্তর্ভুক্ত
- গ্রাহক পর্যায়ে সুদের হার: ৪%-৭%; স্টার্ট-আপ শ্রেণিমুক্ত হলে সর্বনিম্ন ৪%; সিএমএসএমই নতুন উদ্যোক্তা হলে সর্বোচ্চ ৭%; মহিলা উদ্যোক্তার ক্ষেত্রে ৫ %। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সংশ্লিষ্ট সার্কুলার সমূহ অনুসরণ করা হবে।
- কর্মসূচির আওতায় প্রদত্ত ঋণের বিপরীতে সহায়ক জামানত (Collateral) ছাড়াই ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।
- যোগ্য উদ্যোক্তাকে ব্যাংক ঋণের সমপরিমাণ আর্থিক সহায়তা অনুদান হিসেবে প্রদান করা হবে। ঋণ ও অনুদান একই সময়ে উদ্যোক্তার ব্যাংক হিসাবে প্রদান করা হবে।
- উদ্যোক্তা নির্বাচনে ব্যবসায়িক ধারণার যৌক্তিকতা, বাস্তবায়নযোগ্যতা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা, উদ্যোক্তার সক্ষমতা এবং সম্ভাব্য কর্মসংস্থান বিবেচনা করা হবে।
- শুধু অর্থায়ন নয়—Financial Literacy, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, Trade Licence/TIN ও Business Plan তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
- কোনো ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি ব্যক্তি এ কর্মসূচিতে আবেদন করার যোগ্য হবেন না। এছাড়া ইতিপূর্বে ব্যবসায়িক কার্যক্রমের জন্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকলেও আবেদনকারী এ কর্মসূচির আওতায় বিবেচিত হবেন না।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী অযোগ্য বিবেচিত হবেন।
